মহানগরকে জঞ্জাল মুক্ত রাখতে কড়া মনোভাব নিলো রাজ্য

Spread the love

মহানগরকে জঞ্জাল মুক্ত রাখতে কড়া মনোভাব রাজ্যের। পুর আইনের ৩৮৮ নম্বর ধারায় সংশোধনের প্রস্তাব। রাস্তার যত্রতত্র জঞ্জাল ফেলার অপরাধে ন্যূনতম জরিমানা ৫ হাজার টাকা। নয়া আইনে ১লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার প্রস্তাব থাকছে। শহর কলকাতাকে জঞ্জাল মুক্ত করতে পুর আইনের ৩৮৮ নম্বর ধারায় সংশোধনী আনতে চলেছে পুর ও নগরোন্নয়ন দফতর। যত্রতত্র আবর্জনা ফেললেই এবার থেকে গুণতে হবে মোটা টাকার ফাইন। কর্মাশিয়াল ক্ষেত্রে ফাইনের অঙ্কটা হবে আরও চড়া। ন্যূনতম ৫ হাজার টাকা থেকে শুরু করে ফাইন হতে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত। প্রস্তাবিত পুরআইনে খুশি মহানগরবাসী। তাঁদের দাবি, কেবলমাত্র প্রচারের জোরে মিলবে না সাফল্য। একশ্রেণির মানুষের এই বদঅভ্যাস রুখতে কড়া হতেই হবে প্রশাসনকে। তবে, এর উলটো মতও আছে। মাত্র ৫০ টাকা জরিমানা থেকে লক্ষ টাকার জরিমানায় বদলেছে প্রস্তাবিত পুরআইন। যা অনেকেরই সাধ্যের বাইরে। দাবি শহরবাসীর। স্বল্প জরিমানা ও আইনের ফাঁক গলে নিস্তার পেয়েছেন অনেকেই। এরফলে শহর কলকাতা ভরে উঠেছে আবর্জনা-জঞ্জালে। জরিমানার কোপে এবার চিত্রটা পালটাবে বলে আশাবাদী অনেকই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*