দলে ডামাডোলেও অভিষেক ব্যানার্জির বিমান বিলাস, ভ্রুকুটি দলে ও

Spread the love

রোজদিন ডেস্ক: সাবেক তৃণমূলে ব্যাপক ডামাডোলের মধ্যে সাংসদ অভিষেক ব্যানার্জি শুক্রবার দিল্লি গেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার তলব পেয়ে তাঁর এই দিল্লি যাত্রা।
দলের ডামাডোলের মাঝেও তাঁর চার্টার্ড বিমানে দিল্লি যাওয়া নিয়ে রাজনৈতিক মহল বিস্মিত। গুঞ্জন উঠেছে তাঁর নিজের দলেও।
বিধায়ক কুণাল ঘোষ বলেন, উনি যদি দলের খরচে চার্টার্ড বিমানে দিল্লি যান, তিনি তা সমর্থন করেন না।
সূত্রে র খবর, চার্টার্ড বিমানে র খরচ ঘন্টা প্রতি ৫ লক্ষ টাকা।অতএব, দলের এই দুর্দিনে অভিষেক ব্যানার্জি র এই বিমানে দিল্লি সফরের খরচ সহজেই অনুমেয়।
তাঁর এই বিলাসী বিমান যাত্রা নিয়ে টিপ্পনী কেটেছেন বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি ও। বিধান সভা ভবনে নাম না করে তিনি বলেন, তাঁরা কলকাতা থেকে দিল্লি, ৪/৫ কোটি টাকা খরচ করে চার্টার্ড বিমানে যাবেন না৷ দলের কর্মীরা যেখানে আক্রান্ত, মামলা লড়ার টাকা নেই, সেখানে দলের শীর্ষ নেতার এই ভাবে যাত্রা তিনি তীব্র কটাক্ষ করেন। জানান,বাগনানে সোনা বন্ধক রেখে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন অরুণাভ সেন।
দিল্লি তে অভিষেক ব্যানার্জি নিজে তাঁর এই বিলাসী বিমান যাত্রা র প্রশ্ন এড়িয়ে যান৷ এই নিয়ে কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে বলেন,তিনি কিসে যাতায়াত করছেন, তাঁরা লিখিত দিলে তিনি ইকনমি ক্লাসে যাবেন। আর কুণাল ঘোষ তাঁর সহকর্মী, উনি তাঁর বিরুদ্ধে বললেও তিনি তাঁর বিরুদ্ধে বলবেন না।
প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সাংসদ অভিষেক ব্যানার্জি বহুদিন ধরেই নিজেদের চার্টার্ড বিমান, হেলিকপ্টারে আকাশপথে যাতায়াত করেন। বিরোধী রা আগে তা নিয়ে সরব ও হতেন।
মুখ্যমন্ত্রী থাকাকালীন এর খরচ সরকারি ভাবে মেটানো হোত বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
এখন অভিষেক ব্যানার্জি এই ভাবে দিল্লি যাতায়াত করায় দলের অন্দরে ই ক্ষোভ দেখা দিয়েছে।
এইদিন রাতেই দিল্লি থেকে ফিরেছেন অভিষেক ব্যানার্জি।
সূত্রের খবর, তিনি আসার আগে বিমানবন্দর চত্বরে ডিম নিয়ে হাজির হন একদল বিজেপি সমর্থক। নেতা কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল সমর্থক রা ও। উভয় পক্ষে রীতিমত বচসা, হাতাহাতি বাধে। অভিষেক ব্যানার্জি র নিরাপত্তা নিয়ে সক্রিয় হন বিমানবন্দর কর্মীরা।
তাঁকে অন্য দরজা দিয়ে নির্বিঘ্নে বার করা হয়।
তৃণমূল সমর্থক দের অভিযোগ, বিজেপি কর্মীরা শুধু ডিম না, আগ্নেয়াস্ত্র নিয়ে ও এসেছিলেন।
এমন কি অনেকে মত্ত অবস্থা য় ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*