শনিবার দুদিনের রাজ্য সফরে প্রধানমন্ত্রী, সমাজ মাধ্যমে বাংলায় জানালেন কর্মসূচি

Spread the love

রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দুদিনের সফরে রাজ্যে আসছেন। শুক্রবার সমাজ মাধ্যমে বাংলায় নিজের এই কর্মসূচি জানান প্রধানমন্ত্রী।
শনিবার হুগলির তারকেশ্বরে পশিচমবঙ্গ দিবস পালিত হবে।
প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি সঙ্গে সংযোগ ও পশ্চিমবঙ্গের সংস্কৃতি রক্ষায় তাঁর প্রচেষ্টার কারণে এই স্থান টি ঐতিহ্য মন্ডিত।। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হবে।
সূত্রের খবর প্রধানমন্ত্রী শনিবার সকালে দিল্লি থেকে রওনা দেবেন। তিনি ওড়িশা হয়ে সরাসরি চলে যাবেন তারকেশ্বর।
প্রধানমন্ত্রী জানান,তারকেশ্বর থেকে পি এম কিষাণ এর ২৩ তম কিস্তি প্রদান করা হবে।। এর ফলে সারা দেশের অগণিত পরিশ্রমী কৃষক রা উপকৃত হবেন। ওইদিন ই কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রধান প্রকল্পগুলির ও সূচনা করা হবে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসাবে এগ্রি স্টাফ, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং ও প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এই প্রকল্পগুলির অন্যতম। এইগুলি পশ্চিম বঙ্গের পরিশ্রমী কৃষক দের উপকার করবে।
প্রধানমন্ত্রী জানান, ২১ জুন কলকাতায় যোগ দিবস কর্মসূচি র আয়োজন করা হবে। কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে দেখে তিনি অত্যন্ত আনন্দিত।
প্রধানমন্ত্রী র আগমন উপলক্ষে প্রশাসন কঠোর নিরাপত্তা মূলক ব্যবস্থা নিয়েছে। সূত্রে র খবর বিকেল চারটের কিছু আগে তিনি তারকেশ্বর পৌঁছবেন। ওখানকার কর্মসূচি সেরে বিকেল পৌনে ছটায় তিনি লোক ভবন আসবেন।
পরদিন সকালে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসে উপস্থিত থাকবেন। সকাল আটটা য় ঐ অনুষ্ঠান থেকে লোকভবনে যাবেন। সকাল ন টার পর যাবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। সেখানকার অনুষ্ঠান সেরে কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন।
যোগ দিবসে সকাল সাড়ে ছ টা থেকে সাতটা পঞ্চাশ অবধি কলকাতার রেড রোডে তিনি যোগে অংশ নেবেন।
এই অনুষ্ঠান নিয়ে কলকাতা সহ রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*