রাহুল গান্ধীকে পরশুরাম জ্ঞানে পুজো বারানসিতে, ক্ষুব্ধ বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক :

রাহুল গান্ধী র জন্মদিনে তাঁর প্রতিকৃতি কে পরশুরামের মত সাজিয়ে বারানসি তে দুধ দিয়ে পুজো করলো যুব কংগ্রেস। ছবিতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর এক হাতে কুঠার (পরশুরাম!), অন্য হাতে সংবিধান। বারানসির গঙ্গায় হাঁটুজলে দাঁড়িয়ে যুব কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীরা এই প্রতিকৃতিতে দুধ, ফুলের পাপড়ি দিয়ে পুজোর মত কিছু আচার পালন করেন।

বিজেপি সমর্থকরা সমাজ মাধ্যমে এই ঘটনার তীব্র সমালোচনা, নিন্দায় সরব হন। বলেন, রাহুল গান্ধী-কে ওঁরা (কংগ্রেস) পরশুরাম হিসাবে তুলে ধরেছেন? যা ধর্মীয় আবেগে আঘাত হেনেছে। দেবতা হলেন পবিত্র, রাজনৈতিক ব্যক্তিত্ব কে এই ভাবে দেবজ্ঞানে তুলে ধরা যায় না।

সনাতন ধর্মকে কটাক্ষ করে, রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে শেষে এই? রাহুল গান্ধী কি ভগবান? এর জন্য উনি কি ক্ষমা চাইবেন বলে প্রশ্ন তোলেন গেরুয়া শিবির সমর্থকরা।

এই নিয়ে প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র, তথা সারা দেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থান বারানসিতে চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*