রোজদিন ডেস্ক :
প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর জন্মদিনে পড়ুয়া দের সংবিধান প্রদান করল। আজ সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতার সেন্ট স্টিফেন স্কুলে পড়ুয়াদের হাতে এই সংবিধান তুলে দেন৷
বর্ণময় এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, মিতা চক্রবর্তী, আশুতোষ চ্যাটার্জি, রানা চন্দ-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভারতের সংবিধান হাতে পেয়ে স্কুলের ছাত্রীরা ও খুশি।
কেন তিনি এই কর্মসূচি নিয়েছেন, তা ব্যাখ্যা করে শুভঙ্কর সরকার বলেন, দেশের গণতন্ত্র, সংবিধান রক্ষায় রাহুল গান্ধী লড়ছেন। তা মনে রেখেই এই প্রতীকী কর্মসূচি।

সমাজ মাধ্যমে ও রাহুল গান্ধীকে তিনি দীর্ঘ শুভেচ্ছা বার্তা দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। সাধারণ ভারতবাসীর অধিকার, মর্যাদা, উন্নয়নের জন্য রাহুল গান্ধীর নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানান।
কৃষক, শ্রমিক, মহিলা, তরুণদের পাশে থাকা, গণতন্ত্র, সংবিধান রক্ষায় তাঁর সদা প্রয়াসের কথা বলেন।

Be the first to comment