সুখেনের পরিবারের পাশে অভিষেক, দুই ভাইকে চাকরির আশ্বাস, আগামীকাল প্রতিবাদ মিছিল

Spread the love

রোজদিন ডেস্ক : মহারাষ্ট্রের পুণায় নিহত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে দিলেন পাশে থাকার আশ্বাস। অভিযুক্তদের শাস্তির জন্য নিহতের পরিবারকে আইনি সাহায্যের আশ্বাসও দেন অভিষেক।

নিহতের আরও দুই ভাইও পুণায় কাজ করে। এর পর তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ওই দুই ভাইয়ের চাকরির আর্জি জানাবেন বলেও আশ্বাস দেন অভিষেক। নিহতের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, ২০০৯ সাল থেকে নিহত ও তাঁর দুই ভাই ওখানে কাজ করছে। ওইদিন তিনটে নাগাদ কাজে যাবে বলে বেরিয়েছিল। সন্ধ্যায় দাদা ফোন করে সুখেনকে। কিন্তু ফোনে পাননি। এরপর পুলিশ ফোন করে জানায় সুখেন অসুস্থ। দাদা গিয়ে দেহ দেখতে পান। শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে। তাতে খুনের স্পষ্ট প্রমাণ। কীভাবে মারা গিয়েছে সুখেন বলতে পারব না। তবে আমার বিশ্বাস প্রকৃত তদন্তে সত্যিটা উঠে আসবে।
এরপর বিজেপি রাজ্যে বাংলা ও বাঙালিদের আক্রমণ নিয়ে বলেন, এত ভাষাভাষীর মানুষ গোটা দেশ জুড়ে থাকে। তাও কেন শুধুমাত্র বাংলা বলা মানুষেরাই বিজেপির টার্গেট? কাজের সূত্রে বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যগুলিতে এখনও পর্যন্ত পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার চলছেই। অভিষেক বলেন, দোষীদের কঠোর শাস্তি দাবিতো শনিবার মিছিল হবে। বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত সকল ব্লক এবং টাউনে শোকাহত পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অন্য দল, যেমন, কংগ্রেস, বামপন্থী, বিজেপি, এআইটিসি এই সমস্ত দলের সকল নেতারা যাতে মৃত সুখেনের পরিবারের পাশে এসে দাঁড়ায় এবং ন্যায়বিচারের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শাহকে চিঠি লেখার জন্য অনুরোধ জানিয়েছেন তৃণমূল সাংসদ। বাংলার মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের সঙ্গে কথা বলবেন। ১০ দিনের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে স্টেটে কেস ট্রান্সফার করে দিক, ৫০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাব। একই সঙ্গে অভিষেক বলেন, অভিযুক্তরা ধরা পড়লে যাতে বেল না পায় সেদিকে নজর রাখতে হবে। অপরাধীর বেল হয়ে গেলে তা বাতিলের আবেদন জানাতে হবে। আইনি লড়াইয়ে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। পরিবারকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিষেক। তিনি বলেন, আমি শুনেছি ১ জনকে গ্রেফতার করেছে। আরও কয়েকজন যুক্ত রয়েছে। যারা এর সঙ্গে যুক্ত যাতে তারা জেলের পর বেল না পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*