“বাংলা সব সময়ই বিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়েছে”, বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা, প্রশংসায় ভরালেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক :  একটু আগেই তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হয়েছে। তারপরই সোশ্যাল মিডিয়ায় বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞাকে প্রশংসায় ভরিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে শুক্রবার সন্ধেয় এক্স হ্যান্ডলে তিনি একটি পোস্টে করেন। পোস্টে প্রশংসার পাশাপাশি তিনি মনে সকলকে মনে করিয়ে দেন, সম্মিলিতভাবে এই প্রতিশ্রুতিগুলিকে পূরণ করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। ওই পোস্টে অভিষেক লেখেন, বাংলা সবসময়ই বিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। চলার পথকে চেনানো ও পথ দেখানোর মাধ্যমে তারা এটা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০টি প্রতিজ্ঞা আমাদের রাজ্যের জনগণের বাস্তব জীবন, প্রয়োজন এবং আশা, আকাঙ্ক্ষার গভীরে থাকা এই নীতিরই প্রতিফলন। নারী, যুবক, কৃষক এবং প্রবীন নাগরিকদের মর্যাদা ও সুযোগ দিয়ে তাঁদের ক্ষমতায়ন থেকে শুরু করে প্রতিটি পরিবারের জন্য পাকা বাড়ি এবং নলবাহিত পানীয় জল নিশ্চিত করার পাশাপাশি দুয়ারে চিকিৎসার মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থার আধুনিক অবকাঠামো-সহ সরকারি স্কুলগুলির উন্নয়ন করার কথাও বলা হয়েছে। এটা এমন এক দৃষ্টিভঙ্গি যা মানুষের প্রতি সহানুভূতি এবং তাঁদের উচ্চাকাঙ্ক্ষাকে মিলিয়ে দিয়েছে। শিল্পে বৃদ্ধি এবং শক্তিশালী প্রশাসনিক দক্ষতার লক্ষ্যে এটি একটি গতিশীল ভবিষ্যতের দিক নির্দেশ করে। এই দৃষ্টিভঙ্গী জনগণের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংযোগ থেকেই জন্ম নেয়। এখন আমাদের সম্মিলিত দায়িত্ব হল বাংলার মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করা হাতগুলিকে শক্তিশালী করে এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তবে পরিণত করা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*