মতুয়া ঠাকুর বাড়িতে পুজো দিলেন সস্ত্রীক রাজ্যপাল, কটাক্ষ মমতাবালার

Spread the love

রোজদিন ডেস্ক : 
নতুন রাজ্যপাল আর এন রবি আজ সস্ত্রীক গাইঘাটার ঠাকুর নগরে মতুয়া ঠাকুর বাড়িতে পুজো দেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে স্বাগত জানান। সূত্রের খবর, তাঁর আমন্ত্রণেই রাজ্যপাল সেখানে যান। ওখানে মতুয়া মেলা ও দেখেন। হরিচাঁদ – গুরুচাঁদ ঠাকুরের বাণী পাঠ্যক্রমে রাখার কথা বলেন।


তাঁর আগমনে দৃশ্যত খুশি শান্তনু ঠাকুর কৃতজ্ঞ বলে জানান।
অন্যদিকে টিএমসি সাংসদ মমতা বালা ঠাকুর রাজ্যপালের
আগমনকে কটাক্ষ করে বলেন, উনি জানেন না, মুখ্যমন্ত্রী আগেই হরিচাঁদ ঠাকুরের বাণী পাঠ্য পুস্তকে দিয়েছেন। তাঁর জন্মদিনে ছুটি ঘোষণা করেছেন। এখন উনি (রাজ্যপাল) রাজনীতি করতে এসেছেন বলে তিনি মন্তব্য করেন।
রাজ্যপাল আসার কথাও তিনি জানতেন না। তিনি বড়মা ঘরে যাননি, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজোও দেননি বলে মমতাবালা ঠাকুরের অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*