রোজদিন ডেস্ক :
আর জি কর হাসপাতালে আজ ভোরে লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যু দুর্ঘটনা না, খুন বলে তোপ দাগলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুরে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তীব্র কন্ঠে বিরোধী নেতা বলেন, ওই লিফটে মেরামতির কাজ চলা সত্বেও কেন তা ব্যবহারের জন্য খোলা ছিল? এর দায় স্বাস্থ্য মন্ত্রী (যিনি মুখ্যমন্ত্রীও), স্বাস্থ্য মন্ত্রককেও নিতে হবে বলে তিনি দাবি করেন।
রাজ্যে ব্যাপক হারে আমলাদের বদলি নিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনারকে গতকাল ও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
একে আচরণ বিধি লঙ্ঘন বলেও মনে করেন বিরোধী নেতা।

Be the first to comment