আজ একটু পরেই পুজো পরিদর্শনে বের হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক : আজ মহাষ্টমীর দিন পুজোমণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দফতর থেকে পাওয়া সূচি থেকে জানা গিয়েছে, মহাষ্টমীর দুপুরে দমদম নাগেরবাজার ও বাগুইআটির একটি করে মণ্ডপে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মহাষ্টমীর দুপুরে তাঁর প্রথম গন্তব্য দমদম নাগেরবাজারের কাছে জয়শ্রী দুর্গাপুজো কমিটির মণ্ডপ। সেখান থেকে তিনি যাবেন বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহলের পুজোমণ্ডপে। এই দুটি মণ্ডপ তাঁর পরিদর্শন করার কথা রয়েছে। তবে এর বাইরে তিনি আরও কোথায় যাবেন কিনা এনিয়ে দলের তরফে কিছু জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*