বহরমপুরকে কবজা করতে সন্ত্রাস সৃষ্টি মুখ্যমন্ত্রীর, অভিযোগ অধীর চৌধুরীর

Spread the love

রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদের বহরমপুরকে কবজা করতে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসের বাতাবরণ তৈরির অভিযোগ করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সম্প্রতি সাবেক কৃষ্ণনাথ কলেজকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করেছে রাজ্য সরকার। প্রথমে না হলেও পরে জনমতের চাপে এর নামের সঙ্গে ঐতিহ্যময় কৃষ্ণনাথ কলেজের নামও যুক্ত হয়েছে। অধীর চৌধুরীর বক্তব্য, ভোটমুখি রাজ্যের কথা মাথায় রেখেই সরকারের এই সিদ্ধান্ত। তিনি জানান, মুর্শিদাবাদের ঐতিহ্যময় এই কলেজে মাস্টারদা সূর্য সেনও পড়েছেন। কৃষ্ণনাথের নাম বাদ দিয়ে শুধু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করায় এলাকায় ক্ষোভ-বিক্ষোভের পারদও চড়েছিল। সরকার তা করায় পড়ুয়ারা খুশি হয়ে মিষ্টি বিতরণ করতে গেলে শাসক দলের সমর্থক পড়ুয়ারা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অধীর চৌধুরীর অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তোপ দাগেন খোদ মুখ্যমন্ত্রীকেই। অভিযোগ করেন, বহরমপুরকে কবজা করতে উনিই প্রশাসন, টিএমসি দুষ্কৃতিদের দিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছেন, যা এখানকার মানুষ কখনোই মানবেন না বলে তিনি হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*