রোজদিন ডেস্ক : কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এক হাই স্কুলে গুলিবিদ্ধ হয়ে দশ জন প্রাণ হারান। এক নারী বন্দুকধারীর গুলিবর্ষণে নয় জন নিহত ও সাতাশ জন আহত হন। বন্দুকবাজ নিজেও প্রাণ হারান বলে খবর। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ভয়ংকর এই ঘটনায় ব্রিটিশ কলম্বিয়ায় ব্যাপক আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের খবর, টাম্বলার রিজের এক হাই স্কুলের ভিতরে ছয় জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আরও চার জনের দেহ মেলে। তাঁদের মধ্যে একজন নিজের গুলিতেই প্রাণ হারান বলে পুলিশের সন্দেহ । তিনি নারী বলে অনুমান করছে পুলিশ। এই ভয়ংকর ঘটনার প্রেক্ষিতে হাই স্কুলটি সপ্তাহের বাকি কয়েকদিন বন্ধ থাকবে বলে জানা যায়।

Be the first to comment