লোকসভার অধ্যক্ষ অপসারণ, বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ত্রুটি

Spread the love

রোজদিন ডেস্ক : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের দাবিতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ত্রুটিপূর্ণ ছিল। সূত্রের খবর, অধ্যক্ষ নিজেই ওই ত্রুটি সংশোধন করে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য লোকসভার সচিবালয়কে বলেছেন। যদিও সরকারি ভাবে এই নিয়ে কেউ মুখ খোলেননি। মূলত, ওই নোটিশে তারিখের ভুল ছিল বলে জানা যায়। নিয়ম অনুযায়ী এই নোটিশ খারিজ হয়ে যাওয়ার কথা থাকলেও অধ্যক্ষ নিজেই তা চাননি। গতকাল রাতে নোটিশ সংশোধন করে বিরোধীরা তা জমা দেন।
সূত্রের খবর, সংসদের বর্তমান অধিবেশন অনির্দিষ্টকালের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি স্থগিত হওয়ার কথা। আগামী ৯ মার্চ ফের অধিবেশন বসবে। অধ্যক্ষর অপসারণের দাবিতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে তখন আলোচনা হতে পারে। রীতি অনুযায়ী অধ্যক্ষ তাই এখন বাকি তিনদিন সভায় আসছেন না বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*