দোকানের সামনে ময়লা পড়ে থাকলে জরিমানা দেবেন দোকানদারই: আগ্নিমিত্রা 

Spread the love

কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মার্কেট খতিয়ে দেখে বেজায় চটলেন। পাবলিকের চলাফেরার জায়গা আটক নয় সাফ কথা অগ্নিমিত্রার। যেসব দোকানগুলোর এক্সটেনশন রয়েছে দ্রুত সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশও দিলেন বিক্রেতাদের। অপরিচ্ছন্ন জায়গাগুলো দ্রুত পরিষ্কার করার আদেশ দিলেন আধিকারিকদের। অগ্নিমিত্রা বলেন, “দোকানের সামনে কে এসে ময়লা ফেলল, সেটা দেখব না। আমি দোকানদারের কাছ থেকেই পেনাল্টি নেব।”

তিনি বলেন ‘৫০ বছর ধরে কোন কাজ হয়নি। মার্কেটের না ফ্লোর পরিষ্কার হয়েছে না খানাখন্দগুলো। ইঁদুর ঢুকছে আরশোলা ঢুকছে । বাথরুমের সাংঘাতিক অবস্থা। আমরা বাথরুমগুলো সুন্দর করে বানিয়ে দেবো মহিলা পুরুষদের আলাদা করে।

মার্কেটগুলোতে বিজ্ঞাপন হোডিং রয়েছে কিন্তু সেগুলো থেকে পুরসভার কাছে কোনো টাকা আসে না, এইগুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এরপর থেকে আলাদাভাবে পার্কিং এবং কোল্ড স্টোরেজের কথা জানান। বাজারে সাইকেল মোটর বাইক প্রবেশে নিষেধাজ্ঞা করেন। সর্বোপরি স্বচ্ছতার বিষয়ে প্রশাসন কোনরকম গড়িমসি বরদাস্ত করবে না এমনই বার্তাই দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*