দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, ছিলেন কংগ্রেস সাংসদরা

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে রবিবার মাঝরাতে আতঙ্ক! কেরল থেকে যাত্রা করা ওই বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি মাদার।

সূত্রের খবর, টেক অফের সময় আচমকা প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। পরে নতুন বিমানের ব্যবস্থা করা হয় এবং রাত ১টায় যাত্রীদের নিয়ে ফের রওনা দেওয়া হয়।

কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের (CIAL) মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই টেক অফ বন্ধ করা হয়। এয়ার ইন্ডিয়া ওই বিমানটি বদলে দিয়েছে। ‘টেক অফের সময় প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে বে-তে।’

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ১৭ আগস্ট কোচি থেকে দিল্লিগামী এআই ৫০৪ বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ওড়ার আগে পাইলটরা সমস্যাটি টের পান এবং নিয়ম মেনে বিমানটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। বিমানটি ছিল এয়ারবাস এ৩২১ মডেলের।

ঘটনার পরেই কংগ্রেস সাংসদ হিবি ইডেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এইমাত্র বিমানে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। মনে হচ্ছিল রানওয়ে থেকে পিছলে যাচ্ছে। শেষ পর্যন্ত উড়ল না। এআই ৫০৪ বাতিল হয়েছে। নতুন বিমানের কথা ঘোষণা করা হয়েছে রাত ১টার জন্য। আজ এনিয়ে তৃতীয় বিমান এভাবে গ্রাউন্ডেড করা হয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*