রোজদিন ডেস্ক :
শীতের মরসুমে কুয়াশা মোকাবিলা নিয়ে উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক হোল কলকাতা বিমানবন্দরে। কূয়াশা পরিস্থিতিতে কি করনীয় তা নিয়ে সেখানে বিশদ আলোচনা হয়। সব বিমান সংস্থার পারস্পরিক সহযোগিতা, সমন্বয়, আবহাওয়া দফতরের রিপোর্ট ইত্যাদি সব কিছু নিয়ে সেখানে কথা হয়। সব উড়ান
যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আবহাওয়া রিপোর্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রীদের সময় মত আসা, যানবাহন চলাচল ইত্যাদি সব বিষয়েই গুরুত্ব দেওয়া হয়। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখা, যাত্রীদের সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য রক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বদ্ধ বলে জানানো হয়।

Be the first to comment