তিরুবন্তপুরমে বিজেপির জয়, গণতন্ত্রের সৌন্দর্য!! : শশি থারুর

Spread the love

রোজদিন ডেস্ক : তিরুবন্তপুরম পুরনিগমে বিজেপির জয়কে গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ শশি থারুর।
দীর্ঘ ৪৫ বছর সিপিএম এর দখলে থাকা এই পুরনিগমে এবার একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি। ১০১ আসনের এই পুরনিগমে ৫০টি আসনেই জয়ী হয়েছে বিজেপি। কেরালা শুধু নয়, সারা দেশেই যা বামেদের পক্ষে বড় ধাক্কা বলে রাজনৈতিক মহল মনে করেন।
সমাজ মাধ্যমে শশি থারুর কংগ্রেস নেতৃত্বাধীন ইউ ডি এফের জয় এরও প্রশংসা করে বলেন, গ্রাম ও শহরে ভাল ফল করেছে তারা। জনতার রায়কে সম্মান জানানো উচিত, তা ইউ ডি এফ হোক, বা তাঁর নির্বাচন কেন্দ্র ( তিরুবন্তপুরম) ই হোক।
লোকাল বডি নির্বাচনে ইউ ডি এফের বিপুল জয়কে তিনি অভিনন্দন জানান। তিরুবন্তপুরমে সিপিএমের দীর্ঘ ৪৫ বছর অপশাসনের বিরুদ্ধে তিনি প্রচার করেছিলেন, কিন্তু ভোট দাতারা অন্য একটি দল কে (বিজেপি) জেতালো! তাঁরা কেরালার উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানান।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*