অসমের নেতৃত্ব তাঁদের হাতে যেতে পারে না, যাঁরা বারবার পাকিস্তানে যাতায়াত করেন; অমিত শাহ

Spread the love

বছর ঘুরলেই নির্বাচন অসমে। সেই বিধানসভা ভোটের আগে কার্যত নির্বাচনী সুর বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার পঞ্চায়েত প্রতিনিধিদের এক সমাবেশে অমিত শাহ বলেন, “অসমের নেতৃত্ব তাঁদের হাতে যেতে পারে না, যাঁরা বারবার পাকিস্তানে যাতায়াত করেন”। কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈকেই নাম না করে এদিন আক্রমণ করেন অমিত শাহ।
তিনি এদিন দাবী করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের জোরেই আগামী বছর তৃতীয়বারের মতো অসমে এনডিএ সরকার গঠন করবে বিজেপি। একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে অসমকে নেতৃত্ব দেওয়া যাবে না।
অমিত শাহ এদিন বলেন, গৌরব গগৈয়ের ব্রিটিশ স্ত্রী বারবার পাকিস্তানে গিয়েছেন। বিজেপির অভিযোগ, তাঁর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই প্রসঙ্গ বারবার উত্থাপন করেছেন। শাহের বক্তব্য, “যাঁরা পাকিস্তান সফর করেন, তাঁরা অসমের হাল ধরতে পারবেন না।”
তিনি আরোও বলেন, “অসমে ৫ লক্ষ কোটি টাকার এমওইউ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ১.৪ লক্ষ কোটির প্রকল্প ইতিমধ্যেই কাজ শুরু করেছে। জগিরোডে টাটার ২৭ হাজার কোটি টাকার সেমিকন্ডাক্টর কারখানা গেম চেঞ্জার হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*