শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করল আলিপুর আদালত

Spread the love

রোজদিন ডেস্ক : শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ। মামলা খারিজ করে দিল আলিপুর আদালত।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে আলিপুর আদালতে বিচ্ছেদের মামলা চলছিল। বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়।  শোভনের সঙ্গে থাকতে চান বলে আদালতে পাল্টা আবেদন করেন রত্না।

আজ আদালত ২ জনের আবেদনই খারিজ করে দেয়। রত্না চট্টোপাধ্যায় ও তার ছেলে ঋষি চট্টোপাধ্যায় আজকে উপস্থিত ছিলেন। তাঁরা দাবি জানিয়েছেন, আজ যে অর্ডার দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফে,  সেক্ষেত্রে তাঁদেরই জয় হয়েছে, সত্যেরই জয় হয়েছে।

রত্না চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন,” ৮ বছরের লড়াইয়ের একটা ধাপ শেষ হল। ৮ বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি বাচ্চাদের জন্য। কারণ আমার এক ছেলে এবং এক মেয়ে।  আমার উপর ছাড়ুন…তাঁদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে,  সেই লড়াইটা আমি ৮ বছর ধরে লড়লাম। এবং আমার সঙ্গে আণার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি, এই সমস্ত অ্যাডভোকেটরা আমার সঙ্গে ৮ বছর ধরে লড়াই করেছে। আমি বিশ্বাস করি, আজকে আমাদের যে রায়টা, সমাজের উপর খুব প্রতিফলন ফেলবে। কারণ পুরুষ শাসিত সমাজে যেভাবে মহিলারা নির্যাতিত হয়, এবং ক্ষমতার কাছে তাঁরা হেরে যায়।আমি সেই লড়াইটা দিতে পেরেছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*