বিজেপি মিথ্যাচার করছে এই অভিযোগে সরব তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : বিহারের মতিহারিতে পুলিশের ওপর হামলার ঘটনা এই রাজ্যের বলে চালাচ্ছে বিজেপি!  এই বিষয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব!  তাদের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচন এর আগে ফের তাদের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে বিজেপি। বিহারের মতিহারির ঘটনাকে এই রাজ্যের বলে বিজেপি যে পোস্ট করেছে, তা ফাঁস করেছেন সাংসদ মহুয়া মিত্র।

রাজ্যের শিল্প মন্ত্রী ডা. শশী পাঁজা গেরুয়া শিবিরকে তীব্র ধিক্কার জানিয়ে বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে ফের মিথ্যাচার শুরু করেছে বিজেপি। মতিহারিতে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যের এই হামলাকে এই রাজ্যের বলে চালাচ্ছে ওরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*