রোজদিন ডেস্ক : BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ আটেই দৌড় শেষ হয়ে গেল পিভি সিন্ধুর। এর আগে শেষ ষোলোর লড়াইয়ে বিশ্ব মহিলা সিঙ্গলস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা চিনের ওয়াং ঝিকে স্ট্রেট সেটে হারিয়ে বিডব্লিউএফ বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ আটে পা রেখেছিলেন অলিম্পিক্সের জোড়া পদকজয়ী সিন্ধু। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালে হল পরাজয়।
সিন্ধু কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানির কাছে হেরে গিয়েছেন ১৪-২১, ২১-১৩, ১৬-২১ ব্যবধানে। ওয়ারদানিকে হারাতে পারলেই বিশ্বের প্রাক্তন এক নম্বর সিন্ধুর ক্যাবিনেটে ঢুকে পড়ত ষষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক। কিন্তু দ্বিতীয় সেট জেতার পরও এক ঘণ্টা দুই মিনিটের লড়াই থেকে ছিটকে যান তিনি।
তবে এখনও পুরুষদের ডাবলসে আশার আলো দেখাচ্ছে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই জুটি মুখোমুখি হবে মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং উ ইক সোহের।

Be the first to comment