রোজদিন ডেস্ক : শিক্ষাকর্মী নিয়োগের তোড়জোড় কমিশনের। এবার স্কুলে গ্রুপ সি পদে ২ হাজার ৯৮৯জনের নিয়োগের বিজ্ঞপ্তি। স্কুলে গ্রুপ ডি পদে ৫ হাজার ৪৮৮জনের নিয়োগের বিজ্ঞপ্তি। SSC-র ওয়েবসাইটে ১৬ সেপ্টেম্বর থেকে করা যাবে আবেদন। ওয়েবসাইটে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে আবেদন।
আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে, স্কুলে গ্রুপ সি পদের জন্য শূন্য পদ হচ্ছে ২ হাজার ৯৮৯ এবং গ্রুপ ডি পদের জন্য শূন্য পদ হচ্ছে ৫ হাজার ৪৮৮. এবং এই পদে নিয়োগের জন্য তাঁরা আবেদনপত্র চাইছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেই আবেদন পত্র, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এবং অনলাইনে আবেদন পত্র নেওয়া হবে। এবং ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা যাবে সেই আবেদন।
উল্লেখ্য, সেপ্টেম্বরের ৭ তারিখ এবং ১৪ তারিখ, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দিন ঘোষণা করেছে, স্কুল সার্ভিস কমিশন। যে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছিল সর্বোচ্চ কোর্টে, সেই চাকরি বাতিলে শুধু শিক্ষকরাই ছিলেন , এমনটা নয়, শিক্ষাকর্মীরাও ছিলেন। সেই শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে তোড়জোড় শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন।

Be the first to comment