ভোটের বাংলায় বুধবার ফের আসছেন অমিত শাহ, যেতে পারেন মায়াপুরে

Spread the love

রোজদিন ডেস্ক :  প্রত্যাশা মতোই ছাব্বিশের ভোট এগিয়ে আসতেই ভোটের বাংলায় আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে বিজেপির শীর্ষ নেতাদের। এই আবহে আগামী বুধবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোটমুখী বাংলায় ফের একবার শাহী সফর। বিজেপি সূত্রে আগেই জানা গিয়েছিল, মঙ্গল অথবা বুধবার আসতে পারেন তিনি। এবার সূচিতে সিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওইদিন দুপুর ১টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। তারপর বিএসএফ-এর কপ্টারে যাবেন মায়াপুর।সেখানে বিকাল সাড়ে চারটে পর্যন্ত ইসকনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে ফিরে যাবেন দিল্লি। শাহের এই সফরসূচিতে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক কর্মসূচি বা বৈঠকের কথা জানা যায়নি। তবে বিজেপি সূত্রে খবর, ভোটের মুখে বাংলায় আসবেন, আর কোনও রাজনৈতিক বিষয় থাকবে না, এমনটা হবে ভাবার কোনও কারণ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*