পশ্চিমবঙ্গে এবার বিজেপি আসবেই, দাবি অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বিজেপিই সরকার গড়বে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ দাবি করেন। তাঁরা ক্ষমতায় এলে এখান থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে বলে তিনি হুঙ্কার দেন। বিহারের আরারিয়ায় সীমান্ত আউট পোস্ট লেটি ও ইন্দারওয়া উদ্বোধন-সহ একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এসএসবি-র এই অনুষ্ঠানে বক্তব্য রেখে ফের অনুপ্রবেশকারীদের এক হাত নেন অমিত শাহ। বলেন, অনুপ্রবেশকারীরা গরিবদের খাবার, কর্মসংস্থানের সম্ভাবনা কেড়ে নিচ্ছে। দেশের নিরাপত্তা ক্ষেত্রেও তারা বড় সমস্যা। সারা দেশে প্রতিটি স্তরে কাজ করে দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। তিন দিনের মধ্যে কেন্দ্রের সব মন্ত্রক, বিহারের স্বরাষ্ট্র দফতর, জেলা উন্নয়ন আধিকারিক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট একাধিক সংস্থার সঙ্গে আলোচনা করে তাঁরা একটি পরিকল্পনা নিচ্ছেন।

মূলত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিহারে জোরদার অভিযান হবে। বিহারের আমজনতার উদ্দেশ্যে তিনি বলেন, বিহারকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে বলে যে নির্বাচনী প্রতিশ্রুতি তাঁরা দিয়েছিলেন, তা পূরণ করবেনই। এর জন্য শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই নয়, বেছে বেছে সব অনুপ্রবেশকারীদের দেশের বাইরে পাঠানো হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*