রাজ্যবাসীকে আবেগঘন খোলা চিঠি প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

C.V. Ananda Bose
Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে তাঁর কার্যকালে প্রায় প্রতিদিনই সরকারের সঙ্গে কাজিয়া চলত তাঁর। সদ্য প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যবাসীকে আবেগঘন খোলা চিঠি দিলেন। আজ বিকেলে এই রাজ্য ছেড়ে নিজের রাজ্য কেরলে চলে যাবেন তিনি। এর আগে এই রাজ্যে তাঁর কয়েক বছরের থাকার অভিজ্ঞতা, একাত্ম হওয়ার প্রচেষ্টা, আকাঙ্খা ইত্যাদির কথা জানিয়ে গেলেন।
দীর্ঘ চিঠিতে রাজ্যবাসীকে, “আমার প্রিয় বঙ্গবাসী ভাই ও বোনেরা ” বলে সম্বোধন করে তিনি বলেন, এখানে যে স্নেহ, সমর্থন ও সম্মান পেয়েছেন, এর জন্য তিনি গভীর ভাবে কৃতজ্ঞ। রাজ্যপাল হিসাবে তাঁর মেয়াদ শেষ হলেও এই রাজ্য তাঁর “দ্বিতীয় বাড়ি ” বলে জানান তিনি। এর সঙ্গে তিনি অবিচ্ছেদ্য অংশ হিসাবে যুক্ত থাকবেন বলে জানান। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, এই রাজ্যে তাঁর যাত্রা এখনও শেষ হয়নি। বাংলায় লেখা তাঁর এই দীর্ঘ চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি, মহাত্মা গান্ধীর কথা ইত্যাদি জানান। রাজ্যের সব স্তরের
মানুষের সঙ্গে তাঁর কথা বলার অভিজ্ঞতা তুলে ধরেন।

রাজ্যের মানুষ অনেক উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা ব্যক্ত করেন। চান রাজ্য গৌরবের উচ্চতায় উঠুক। এখানকার সার্বিক সুখ, সমৃদ্ধি বয়ে আনুক। মা দুর্গা জনগণকে রক্ষা করুন বলে প্রার্থনা করেন সি ভি আনন্দ বোস।
গত ৫ মার্চ আচমকাই পদত্যাগ করেন তিনি। যদিও তাঁকে পদত্যাগ করানো হয়েছে বলে সূত্রের খবর। এখানে থাকাকালীন সরকারের সঙ্গে তাঁর যতই কাজিয়া হোক, বিদায়বেলায় উভয় পক্ষেই তার রেশ ছিল না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সঙ্গে দেখা করে এসেছেন।
তবে মেয়াদ ফুরোনোর আগে বিদায় নিতে হওয়ায় তিনি যে ক্ষুণ্ণ তার আভাস মেলে। কলকাতা এসেও তিনি রাজভবনে যাননি দক্ষিণ কলকাতার এক অতিথি আবাসে আছেন। আজ তিনি চলে যাবেন। নতুন রাজ্যপাল আর এন রবি আজ কলকাতা আসছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*