- ‘‘যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয়। জয় জয় সত্যের জয়।’’ ধরনা মঞ্চ ছাড়ার ওর সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- ধর্মতলার ধরনা উঠে গেলেও এসআইআর চক্রান্তের বিরুদ্ধে লড়াই চলবে। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- কলকাতায় বুধবার ভোর থেকে আচমকা বাড়ল গাড়ির জ্বালানি সিএনজির দাম। লিটার প্রতি ৫টাকা বৃদ্ধি।
- দাম বাড়ার পরও মিলছে না সিএনজি, ক্রমেই লম্বা হচ্ছে পাম্পে অটোর লাইন।
- সিএনজির দাম বাড়তেই, শহরের কিছু রুটে বাড়তি ভাড়া দাবি অটোচালকদের, অভিযোগ নিত্য যাত্রীদের।
- আজ রাতে শহরে পা রাখবেন নতুন রাজ্যপাল আরএন রবি। বৃহস্পতিবার শপথগ্রহণ।
- বুধবার সকাল আটটা নাগাদ গঙ্গাসাগর উপকূল থানার অন্তর্গত শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় বিজেপি নেতাকে গুলি। জখমের নাম ত্রিলোকেশ ঢালি। অভিযোগ, বাইকে করে আসা দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়।
- গুলি চালানে নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির।
- গত ১১ দিন ধরে লড়াই চলছে মধ্যপ্রাচ্যে। বন্ধ হরমুজ প্রণালী। ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত তেল, এলপিজি রফতানি বন্ধ রয়েছে।
- আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে চলেছে ইরান, হুঁশিয়ারি পেন্টাগনের। আমেরিকা আকাশপথে হামলা বাড়াতে চলেছে।
- বাংলা ছাড়ার আগে রাজ্যবাসীকে আবেগঘন চিঠি সিভি আনন্দ বোসের। পশ্চিমবঙ্গবাসীকে নিজের প্রিয় ভাই ও বোন বলে উল্লেখ করলেন বোস।
- দেশে প্রথম নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিল সর্বোচ্চ আদালত।

Be the first to comment