রোজদিন ডেস্ক: অন্ধ্র প্রদেশের রাজ্যসভা সাংসদ (Andhra Pradesh MP) লিঙ্গামানেনি রমেশের পুত্রর বিলাস বহুল গাড়ির ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন তরুণী ভারতী মুখি (২৬)। একটি শপিং মলের বিপণিতে কাজ করতেন তিনি। রাস্তা পার হওয়ার সময় সাংসদ পুত্রের গাড়ি তাঁকে ধাক্কা দেয়। চালক ও অন্যরা তাঁকে ওই গাড়িতেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রাজ্যে চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ মামলা দায়ের করলেও সাংসদ পুত্রকে গ্রেফতার না করায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
সাংসদ পুত্রের পক্ষ নিয়ে বলেছেন,দুর্ঘটনার পর ওই গাড়িতেই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা কন্যাহারা শোকার্ত পরিবারের পাশে আছেন বলে তিনি জানান।

Be the first to comment