Annapurna Yojana, বিক্ষোভের জন্য দায়ী অন্তর্ঘাত, দাবি শমীক ভট্টাচার্যর

Spread the love

রোজদিন ডেস্ক : 
নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অনেকে না পাওয়ায় জেলায় জেলায় বিক্ষোভ তুঙ্গে। এমনকি নতুন সরকারের নীতি অনুযায়ী বহু “যোগ্য” মহিলারাও এতে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এর নেপথ্যে অন্তর্ঘাত আছে বলে মনে করেন। কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনার ত্রুটি থাকলেও এর নেপথ্যে ষড়যন্ত্রও আছে বলে তাঁর ধারণা।
কারা এই ষড়যন্ত্র করছেন তা না বললেও প্রাক্তন শাসক দলের সমর্থক রা থাকতে পারেন বলে ইঙ্গিত মেলে। অনেকেই এই ফর্ম পূরণে গাফিলতি করেছেন। ঠিক ভাবে যাচাই হয়নি বলে তাঁদের ধারণা।
আজ ও শমীক ভট্টাচার্য দৃঢ়ভাবে জানান, যোগ্য সব মহিলাই এই টাকা পাবেন। সঙ্গে বলেন, বছরে ছত্রিশ হাজার টাকা তো কম না, প্রকৃত উপভোক্তারাই যাতে তা পান, এর জন্য যাচাই প্রয়োজন, সরকারও সতর্ক আছে। ইতিমধ্যে এক কোটি ২০ লক্ষ মহিলা তা পেয়েছেন, আরও পঞ্চাশ লক্ষ নাম খুব শীঘ্রই যুক্ত হবে।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে ধনী দরিদ্র নির্বিশেষে ২৫ থেকে ৬০ বছরের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেতেন। এবার ধনী, সচ্ছলদের বাদ দেওয়ার চেষ্টা হলেও তা কতটা করা হয়েছে তা নিয়েও বিভিন্ন মহলে সংশয় দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*