রোজদিন ডেস্ক :
রাজ্যে ভাতা, অনুদানের (Dole Dependence) জন্য মানুষের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। মিলছে না কাজের জন্য শ্রমিক। ঝাড়খণ্ড থেকে শ্রমিক এনে তাঁদের কাজ চালাতে হচ্ছে বলে উদ্বেগ ব্যক্ত করলেন বেকারি ব্যবসায়ী মহল।
আজ পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ আরিফুল ইসলাম এই কথা বলেন। সংস্থার বার্ষিক সম্মেলনে তিনি বলেন, বেকারি শিল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ আছে। কিন্তু গ্রাম বাংলার মানুষ কাজে আসছেন না। শ্রমিক না মেলায় শিল্পে সঙ্কট আসছে। সরকারকে এই বিষয়ে তিনি নজর দেওয়ার আর্জি জানান।
সম্মেলনে আরিফুল ইসলাম সহ অন্য বক্তারাও রাজ্যে ভাতা নির্ভর রাজনীতি নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন।
ছোট শিল্পের জন্য এক জানলা নীতি ঘোষণা হলেও তা কার্যকর হয়নি বলে জানান তাঁরা। এই সম্মেলনে তাঁরা মন্ত্রী কল্যাণ চক্রবর্তীকে আমন্ত্রণ জানালেও তিনি আসেননি। দেননি কোন শুভেচছা বার্তাও। এতেও বিস্মিত বেকারি শিল্পে যুক্ত ব্যবসায়ী মহল। এই প্রথম তা হোল বলে তাঁরা জানান।

Be the first to comment