Asansol : হরিনাম সংকীর্তনে তৃণমূল নেতা, কর্মীরা, রক্তারক্তি কাণ্ড!

Spread the love

রোজদিন ডেস্ক : 
আসানসোলে (Asansol) হরিনাম সংকীর্তনের আসরে উপস্থিত তৃণমূল নেতা, কর্মীদের নিয়ে রক্তারক্তি কাণ্ড বাধলো আসানসোলে। এই নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের খবর, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে দেখেই উত্তেজিত হয়ে ওঠেন সংকীর্তনের আসরে উপস্থিত মানুষজন। তাঁকে লক্ষ্য করে ইঁট ছোঁড়েন। পালটা ওদিক থেকে সঞ্জয় নোনিয়ার অনুগামীরাও ইঁট ছোঁড়েন। দু-পক্ষের এই সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। রক্তও ঝরে । প্রাক্তন কাউন্সিলরের দাবি, তিনি আমন্ত্রিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠান বানচাল করা এর উদ্দেশ্য ছিল।তিনি দোষীদের গ্রেফতারের দাবি করেন।
পালটা অন্য পক্ষের বক্তব্য, দুর্নীতিগ্রস্ত তৃণমূল প্রতিনিধিদের দেখে এলাকাবাসীই ক্ষিপ্ত হয়ে ইঁট ছুঁড়েছেন।
প্রায় ত্রিশ বছর ধরে এই হরিনাম সংকীর্তনে বরাবর সঞ্জয় নোনিয়া ও তাঁর বাবা আমন্ত্রিত হন বলে উদ্যোক্তাদের দাবি। আজ এই ভাবে হামলা হবে কেউ ভাবেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*