রোজদিন ডেস্ক : আজ ৭৯তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবছরও লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন লালকেল্লা থেকে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন, ‘অনুপ্রবেশ বরদাস্ত করব না।’ একই সঙ্গে এর মোকাবিলায় ‘ডেমোগ্রাফিক মিশন’ শুরুর ঘোষণাও করেন তিনি। মিশনে কী হবে, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘অনুপ্রবেশের কারণে দেশের নিরাপত্তার উপরে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে।’ শুধু দেশের নিরাপত্তা নয়, অনুপ্রবেশকারীরা মা-বোনেদের উপরে আক্রমণ করছে বলেও মন্তব্য করেন তিনি। মোদী বলেন, ‘চাকরিতে ভাগ বসাচ্ছে। আমাদের মহিলাদের আক্রমণ করছে। আমাদের সামাজিক কাঠামো ভাঙার চেষ্টা করছে।’
এদিন তিনি বলেন, ‘হাই পাওয়ার ডেমোগ্রাফিক মিশনের অনুমোদন দেওয়া হয়েছে।’ তিনি জানান, এই মিশনের মূল লক্ষ্য হবে অনুপ্রবেশ রোধ করা। তার জন্য সীমান্তে সুরক্ষা ও নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি যে সব অঞ্চলের জনবিন্যাস ইতিমধ্যেই বদলে গিয়েছে, সেখানকার সাংস্কৃতিক এবং সামাজিক পরিচয় রক্ষায় কাজ করবে এই মিশন।

Be the first to comment