৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্য জুড়ে রইল বিকশিত ভারতের স্বপ্ন

Spread the love

শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের যুবশক্তির জন্য বড় ঘোষণা করলেন। কখনও নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা, কখনও পরমাণু শক্তি উৎপাদন নিয়ে বড় ঘোষণা, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্য জুড়ে রইল বিকশিত ভারতের স্বপ্ন ছোঁয়ার দিক নির্দেশ।
খুব শিগগিরি ভারতের যুবশক্তি পেতে চলেছে  “প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা”।  বেসরকারি খাতে যাঁরা প্রথম চাকরি পাবেন, তাঁরা কেন্দ্র থেকে পাবেন ১৫,০০০ টাকা ! এদিন  প্রধানমন্ত্রী বলেন, ১ লক্ষ কোটি টাকার এই প্রকল্পটি অবিলম্বে কার্যকর হবে। তিনি বলেন, এই প্রকল্পের ফলে ৩.৫ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। গত মাসেই এ কথা জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক । ২৫ জুলাই এক বিবৃতিতে মন্ত্রক জানায়,  প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা দুই বছরে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে। এই যোজনার সুবিধা পাবেন ১.৯২ কোটি যুবা, যাঁরা প্রথমবার চাকরি পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*