রোজদিন ডেস্ক : সোনারপুরে চৌহাটিতে অস্ত্র-সহ গ্রেফতার দুষ্কৃতী। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রের খবর, আগেও একাধিক অভিযোগে গ্রেফতার জয় ঘোষ। এদিকে, ধৃত জয় ঘোষ তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি বাম-বিজেপির।
বিরোধীদের দাবি, গত সোমবার সোনারপুরের জগদ্দলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের বিরুদ্ধে বিক্ষোভেও দেখা যায় জয় ঘোষকে। ধৃত জয় ঘোষ তৃণমূলের সঙ্গে যুক্ত, দাবি বাম-বিজেপির।জয় ঘোষের তৃণমূল যোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলর সোনালি রায়ের।
প্রসঙ্গত উল্লেখ্য, জয় ঘোষ রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতবছর, কান্দিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা, গ্রেফতার ৩ অনুগামী। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে ওয়ান শটার-কার্তুজ। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ১টি ওয়ান শটার, ৪ রাউন্ড গুলি। কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে ৪টি তাজা বোমাও উদ্ধার। কেন বাড়িতে আগ্নেয়াস্ত্র, বোমা? তদন্তে পুলিশ।

Be the first to comment