রোজদিন ডেস্ক : মেসি কান্ডে আগামীকাল ৫ জুন তাঁকে তলব করেছে বিধান নগর দক্ষিণ থানা৷ অসুস্থতার কারণ জানিয়ে আরও দু-সপ্তাহের সময় চেয়ে আর্জি জানালেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর তাঁকে আর দেখা যায়নি৷ সম্প্রতি মেসি কাণ্ডে তাঁর বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা এফআইআর দায়ের করে। ৫ জুন তাঁকে তলব করা হলেও তাঁর হাজিরা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
১৪ দিন সময় চেয়ে পেশ করা আর্জির সঙ্গে অরূপ বিশ্বাস মেডিকেল শংসাপত্র ও পেশ করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিংবদন্তি ফুটবলার মেসি-কে দেখার জন্য উৎসাহী দর্শকদের হতাশ হতে হয়েছিল। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গীরা মেসি-কে ঘিরে থাকায় হতাশ, উত্তেজিত দর্শকরা মাঠে তাণ্ডব চালান। ওই ঘটনায় সারা পৃথিবীতে মুখ পোড়ে কলকাতারই।

Be the first to comment