রোজদিন ডেস্ক : সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গোমাংস খাওয়ার আমন্ত্রণ জানিয়ে গ্রেফতার হলেন গুরুগ্রামের এক মহিলা! যা নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, সেখানে এক মহিলা কড়াই-এ গোমাংস রান্না করছেন বলে দাবি করেন। মুখ্যমন্ত্রীকে এর জন্য নৈশভোজে আমন্ত্রণ করে বলেন, তিনি রুটি করছেন, চাইলে ভাতও রান্না করে দিতে পারেন! বাংলায় তিনি কথা বলছিলেন, রাজনৈতিক, ধর্মীয় বিষয় নিয়ে তাঁকে অসন্তোষ ব্যক্ত করতেও দেখা যায়।
এই ভিডিও ভাইরাল হতেই অভিযোগ দায়ের হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাঁকে গুরুগ্রাম পুলিশ গ্রেফতার করে। এটি তাঁর নিজস্ব বক্তব্য, নাকি এর নেপথ্যে অন্য কোন প্রভাব আছে পুলিশ তা খতিয়ে দেখছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র আছে কিনা তাও তদন্ত করছে পুলিশ। কেনই বা অত দূরে থেকে তিনি এই ধরনের ভিডিও সমাজ মাধ্যমে দিলেন, তা নিয়ে বিভিন্ন মহল বিস্মিত, স্তম্ভিতও।

Be the first to comment