রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে পুলিশ কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত ও আতঙ্কিত বিহার। গতকাল রাতে সিওয়ানের সিরসা নওকা টোলা গ্রামের বাসিন্দারা এ এস আই অনিরুদ্ধ কুমারের রক্তাক্ত দেহ দেখে শিউরে ওঠেন। পুলিশ সূত্রে প্রকাশ, কাল উনি সাধারণ পোশাকে বেরিয়েছিলেন, দুষ্কৃতিরা সম্ভবত তাঁকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরিকল্পনা করেই এই নৃশংস হত্যা বলে পুলিশের অনুমান।
এই বিষয়ে রাজ্য রাজনীতি ও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে তোপ দেগেছেন বিরোধী পক্ষ।
নির্বাচনের আগে এই ঘটনায় অস্বস্তি তে রাজ্য প্রশাসনও।
উল্লেখ্য, গত মাসেও বিহারের মুঙ্গের ও আরারিয়ায় পুলিশ কে আক্রমণ ও খুনের গুরুতর ঘটনা হয়৷ দুই ক্ষেত্রেই এ এস আইদের হত্যা করা হয়েছিল।

Be the first to comment