পাঁচ বছর আগে দিল্লি দাঙ্গা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি দিল্লি পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : পাঁচ বছর আগের দিল্লি দাঙ্গা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, শুধু সিএএ বিরোধিতা না,দেশের সম্প্রীতি নষ্ট করা ও উদ্দেশ্য ছিল বলে ধৃতদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনলো দিল্লি পুলিশ।
হাই প্রোফাইল এই মানলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি উমর খালিদ, শারজিল ইমাম সহ অন্যদের জামিনের আবেদন নিয়ে আজ শীর্ষ আদালতে শুনানি হয়। সেখানে দিল্লি পুলিশ তাঁদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে বলে, বেল নয়, জেলই হোক এঁদের। কারাবন্দি মেধাবী পড়ুয়াদের বিরুদ্ধে তাদের অভিযোগ, ২০২০ সালে সিএএ বিরোধী বিক্ষোভ কোন ভাবেই স্বতঃস্ফূর্ত ছিল না, তা ছিল মারাত্মক ষড়যন্ত্র, পুর্বপরিকল্পিত, সরকার ফেলে দেওয়ার চক্রান্ত, দেশে অস্থিরতা তৈরি, সম্প্রীতি নষ্টের প্রয়াস ইত্যাদি ইত্যাদি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময়টিও ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়, উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। তদন্তকারীদের অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রদায়িক লাইনে দেশের সার্বভৌমত্ব, সংহতি, ঐক্য বিনষ্ট করে অস্থিতি তৈরির গভীর চক্রান্ত করেছিলেন অভিযুক্তরা। এর জন্য উমর খলিদ, শারজিল ইমামকে মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। তাঁদের ষড়যন্ত্রে ৫৩ জন প্রাণ হারান, ব্যাপক ভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, শুধু দিল্লিতেই ৭৫০টি এফ আই আর দায়ের হয়েছিল বলে জানায় পুলিশ।
শীর্ষ আদালতে উমর খলিদ, শারজিল ইমাম, মীরন হায়দার, গুফিসা ফতিমা ও অন্যদের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করে এই সব গুচ্ছ গুচ্ছ বিস্ফোরক অভিযোগ করে দিল্লি পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*