প্যারিসে মেট্রো রেলের তিনটি স্টেশনে হামলায় তিন মহিলা আহত

Spread the love

রোজদিন ডেস্ক : প্যারিসের মেট্রো রেলে র তিনটি স্টেশনে হামলায় তিন মহিলা আহত হয়েছেন। বছর শেষের উৎসব মুখর প্যারিসে এই হামলার ঘটনায় তিন মহিলা আহত হয়েছেন। সেন্ট্রাল প্যারিসের ওপর দিয়ে যাওয়া তিনটি স্টেশন, রিপাবলিক, আর্টস জি মিটি ও অপেরা স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা করলে তিন মহিলা আহত হন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত মহিলাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র‍্যাকিং করে পুলিশ হামলাকারীকে সনাক্ত করে। প্যারিসের উত্তরে ভাল দ ওয়াজ অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। এর প্রেক্ষিতে মেট্রো স্টেশন, ট্রেনগুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সপ্তাহে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী লরেন্ট নুনেজ চলতি উৎসবের মরসুমে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন। ইতিমধ্যে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*