- শনিবার শিখ গুরু গোবিন্দ সিংজির পবিত্র প্রকাশ পূরব উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ সংবাদিক বৈঠক রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আগামী বছরের ২ জানুয়ারি থেকে রাজ্যে তৃণমূলের কর্মসূচি শুরু, ঘোষণা অভিষেকের।
- কর্মীদের জন্য জোড়া শ্লোগান, নম্র হওয়ার বার্তা অভিষেকের।
- আগামী কাল পিএসসি পরীক্ষা উপলক্ষে চলবে বাড়তি ট্রেন, জানালো কলকাতা মেট্রো।
- আগামী ৩০ ডিসেম্বর থেকে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু।
- এসআইআর: আজ থেকে রাজ্য জুড়ে শুরু হল শুনানি পর্ব।
- শুনানির প্রথম পর্বে ডাক পেলেন আনম্যাপড ৩২ লক্ষ ভোটার।
- শুনানিতে ডাক পেলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদারের মা, দুই ছেলে-সহ পরিবারের চারজন।
- পয়লা জানুয়ারি থেকে রাজ্যে শুরু পড়ুয়া সপ্তাহ। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
- প্যারিসে মেট্রো রেলে ছুরির আঘাতে জখম তিন মহিলা।
- দিল্লিতে শুরু কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা, থারুর, সিদ্দারামাইয়া-সহ শীর্ষ নেতারা।

Be the first to comment