রোজদিন ডেস্ক : আগামীকাল রবিবার রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা। সেই কারণে ওই দিন কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা বাড়ানোর ঘোষণা করল কর্তৃপক্ষ। একইসঙ্গে বদল করা হয়েছে সময়সূচিতেও। আগামী ২৮ ডিসেম্বর, রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে। ব্লু লাইনে মোট ১৬৮টি ট্রেন চালানো হবে। গ্রিন লাইনে চলবে ১৩১টি ট্রেন। ব্লু লাইনে দুপুর ৩.২০ থেকে সন্ধ্যে ৭.২০ পর্যন্ত ১০ মিনিটের বদলে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে। গ্রিন লাইনে বিকেল ৪.০০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত ১৫ মিনিটের বদলে ১০ মিনিট অন্তর পরিষেবা মিলবে।

Be the first to comment