রোজদিন ডেস্ক : ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিকে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দফায় ২৮৩টি পদের জন্য ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে হবে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট। কেন্দ্রীয়ভাবে হবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। পর্ষদের সল্টলেক অফিসে চাকরিপ্রার্থীদের ১৭ দফা নথির অরিজিনাল ও সেল্ফ অ্যাটেসটেড ফটোকপি নিয়ে আসতে হবে। গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কাগজে না লিখে সরাসরি অনলাইনে আপলোড করতে হবে।

Be the first to comment