রোজদিন ডেস্ক : নতুন বছরের প্রথম দিন থেকে রাজ্যের সব বিদ্যালয়ে পড়ুয়া সপ্তাহ শুরু হচ্ছে। চলবে আট জানুয়ারি পর্যন্ত। এই সময়কালে পড়ুয়াদের বিভিন্ন বিভাগে দক্ষ করে তোলার জন্য নানা প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের শারীরিক, মানসিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী একে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে পড়ুয়ারা সব দিকেই উপকৃত হয়। এর পাশে তিনি জানান, এই সব কর্মসূচির জন্য প্রয়োজনীয় টাকার সংস্থান কম। গত বছরের কম্পোজিট গ্রান্টের পুরো টাকা এখনও মেলেনি। এই খাতে বরাদ্দও কমেছে। পড়ুয়াদের সব দিকে উন্নয়নের জন্য তিনি কম্পোজিট গ্রান্ট বৃদ্ধি করা ও তা দেওয়ার জন্য সরকারকে আর্জি জানিয়েছেন।

Be the first to comment