নওসাদ সিদ্দিকীর গাড়িতে ইঁট বৃষ্টি, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : আইএসএফের বিদায়ী বিধায়ক নওসাদ সিদ্দিকীর গাড়িতে শনিবার রাতে ইঁট বৃষ্টির ঘটনায় তপ্ত ভাঙড়। নির্বাচনী পথসভা করতে গিয়ে তাঁর গাড়ি এই ভাবে আক্রান্ত হওয়ায় রীতিমত ক্ষুব্ধ নওসাদ। পুলিশ থাকা সত্বেও কিভাবে এই ঘটনা হয় তিনি প্রশ্ন তোলেন। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।অভিযোগের তির তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিদের দিকে। এই ঘটনা র প্রতিবাদে রাতেই আইএসএফ সমর্থকরা পথে নেমে তুমুল বিক্ষোভ দেখান। পথ অবরোধ করেন।
অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করে, এই সবই নাটক। রাজনৈতিক ফায়দা তুলতে আইএসএফ নিজেরাই এই সব নাটক করছে।
উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী নওসাদ সিদ্দিকী ভাঙড়ে জয়ী হওয়ার পর থেকে তাঁকে নানা ভাবে উত্যক্ত করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ভোটের আগেও ফের তপ্ত ওই এলাকা। উদ্বিগ্ন, আতঙ্কিত সাধারণ মানুষ।
পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*