সন্দেশখালিতে মা, শিশুর দগ্ধ মৃতদেহ উদ্ধার, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : এক সময় খবরের শিরোনামে আসা সন্দেশখালিতে মা ও শিশুকন্যার রহস্য মৃত্যু নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মণিপুর গ্রামের এই মর্মান্তিক ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামীকে আটক করেছে। স্থানীয় সূত্রের খবর, আজ কাকভোরে সুনীতা মাইতি (৩৫) ও তাঁর তিন মাসের শিশু কন্যা শ্রুতির দগ্ধ দেহ বাড়ির দোতলায় একটি ঘরে মেলে। স্বামী বিপ্লব মাইতির দাবি, আজ ভোরে ঘুম ভেঙে স্ত্রী কন্যাকে দেখতে না পেয়ে তিনি দোতলার একটি ঘরে তাঁদের দগ্ধ দেহ দেখতে পান। তাঁর আর্তনাদে স্থানীয় বাসিন্দারা আসেন। তাঁরা পুলিশকে খবর দেন। দুটি দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। ওই পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল বলে প্রকাশ।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*