রোজদিন ডেস্ক : সুদানের পুর্ব ডারফুরে এক হাসপ্সতালে হামলায় ১৩ শিশু-সহ ৬৪ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত ৮৯ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই কথা জানিয়েছে। সংঘর্ষের সময় হাসপাতালগুলির ওপর আক্রমণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্র সঙ্ঘ।
সুত্রের খবর, ওই এলাকার প্রধান স্বাস্থ্যকেন্দ্র আল দিন টিচিং হাসপাতালে এই আক্রমণ শানানো হয়। এর ফলে রোগী, দুই মহিলা নার্স, একজন পুরুষ চিকিৎসক প্রাণ হারান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র অধিকর্তা তেদ্রস আধানম ঘেব্রেয়েসুস সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে বলেন, আহতদের মধ্যে আট জন স্বাস্থ্য কর্মীও আছেন।
এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন যথেষ্ট রক্ত ঝরেছে, যথেষ্ট মানুষ কষ্ট পেয়েছেন, সুদানের সংঘাতে সাধারণ নাগরিক, স্বাস্থ্য কর্মী, মানবতাবাদীদের রক্ষা করার ওপর তিনি গুরুত্ব দেন।
এই ভয়ংকর আক্রমণে শিশু, প্রসুতি ও জরুরি বিভাগ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে স্বাস্থ্য পরিষেবা প্রায় বন্ধের মুখে।
সুদানের গৃহযুদ্ধে এই পর্যন্ত স্বাস্থ্য ক্ষেত্রে আক্রমণের ফলে ২ হাজার জনের বেশি প্রাণ হারিয়েছেন।
রাষ্ট্র সঙ্ঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে। তারা এই বিষয়ে সংশ্লিষ্ট দের সংযত হতে আর্জি জানায়।

Be the first to comment