রোজদিন ডেস্ক : গত বিধানসভা নির্বাচনে তাঁর সাবেক কেন্দ্র নন্দীগ্রাম থেকে খোদ মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন তিনি। এবার নন্দীগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাবেক কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী হয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আগেও বলেছেন, আজ নন্দীগ্রামে ফের তিনি হুঙ্কার দিয়ে দাবি করেন, ভবানীপুরেও মুখ্যমন্ত্রীকে তিনি হারাবেন।
বলেন, এই সরকারকে এবার বিদায় দিতেই হবে। আসন্ন রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের দু নম্বর ব্লকে ভেটুরিয়া বাসস্ট্যান্ডের কাছে রামের মূর্তি তৈরি হচ্ছিল। গতকাল কে বা কারা সেই মুর্তির মাথা কেটে দেয়। আজ এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন বিরোধী নেতা। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ওঁর তোষণের রাজনীতির ফল ভয়ানক হবে। সনাতনিদের ওপর অত্যাচারের অভিযোগ করে বলেন, মুর্তি ভাঙা ইত্যাদি তো হচ্ছিলই, এই সরকারকে বিদায় দিতেই হবে। নাহলে সনাতনিদের অবস্থা আরও খারাপ হবে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।

Be the first to comment