রোজদিন ডেস্ক : অস্ট্রেলিয়ারর মনোরম সমুদ্র সৈকতে ভয়ংকর হত্যালীলায় যুক্ত সাজিদ আকরাম ভারতীয় ছিলেন। দীর্ঘদিন প্রবাসে তিনি প্রবাসে থাকলেও তাঁর পরিবার পরিজনরা এখনও ভারতে থাকেন। উল্লেখ্য, রবিবার সমুদ্র সৈকতে ধর্মীয় উৎসবে যোগ দিতে আসা ইহুদিদের ওপর আচমকা চড়াও হয়ে পনেরো জনকে হত্যা করেন সাজিদ ও তাঁর পুত্র।।নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনিও প্রাণ হারান। তরুণ পুত্র নাবিদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ভয়ংকর হত্যাকাণ্ডে বিশ্বব্যাপী তোলপাড় উঠেছে। আততায়ীরা বিশ্বত্রাস আইএসের সঙ্গে যুক্ত বলে প্রকাশ। গাজায় ইজরায়েলি আক্রমণের জন্য এই হামলা বলে পুলিশের অনুমান।
এবার নিহত সাজিদের সঙ্গে নাম জড়ালো ভারতের। যদিও ১৯৯৮ সালে ছাত্র ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাওয়া সাজিদের সঙ্গে তার পরিবারের যোগাযোগ প্রায় নেই বললেই হয়। সূত্রের খবর, সাজিদের দাদা, পরিবার তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা। তার বাবা সংযুক্ত আরব আমিরশাহীর অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন। ২০১৭ সালে তাঁর মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নিতেও তিনি আসেননি। তবে ভারতীয় পাসপোর্ট রেখে দিয়েছিলেন।
সাজিদের দাদা চিকিৎসক। তাঁরা হায়দ্রাবাদে থাকেন। সাজিদের এই সব কাজ নিয়ে তাঁরা কিছুই জানেন না।
সূত্রের খবর, গত মাসে সপুত্র সাজিদ ফিলিপিনস গেছিলেন। দীর্ঘদিন সেখানে থাকার পর মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া ফেরেন। কেন তাঁরা সেখানে গেছিলেন, এতদিন ছিলেন, পুলিশ তা তদন্ত করছে। অনুমান, ওখানে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন তাঁরা।
ভয়ংকর এই ঘটনার অভিঘাতে অস্ট্রেলিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

Be the first to comment