বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!!

Spread the love

রোজদিন ডেস্ক : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস বিয়ে করলেন। ওই দেশের ১২৪ বছরের সরকারি ইতিহাসে প্রধানমন্ত্রী হিসাবে বিয়ের ঘটনা এই প্রথম। এক সাবালক পুত্র সহ বিবাহ বিচ্ছিন্ন অ্যান্থনি অ্যালবানিস (৬২) আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর সঙ্গিনী জোডি হেডেন (৪৬) কে বিয়ে করেন। তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু সহ ৬০ জন এই বিয়েতে উপস্থিত ছিলেন। তাঁদের প্রিয় সারমেয় টোটো আংটি নিয়ে আসে, হেডেনের পাঁচ বছরের ভাইঝি এল্লা ছিল ফ্লাওয়ার গার্ল। অস্কার প্রাপ্ত অভিনেতা রাসেল ক্রো, তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস গত বছর ভ্যালেন্টাইন্স ডে তে হেডেন-কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, প্রথমে জাঁকজমকপূর্ণ বিয়ের কথা ভেবেওছিলেন। ইচ্ছে ছিল তাঁর বন্ধু কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-কেও আমন্ত্রণ করবেন। সামনে নির্বাচন থাকায় তাঁর এই ইচ্ছা পূরণ হয়নি।
ব্যয় সংকোচে ক্লিষ্ট দেশের মধ্য – বামপন্থী সরকার মনে করেছিল প্রধানমন্ত্রীর জমকালো বিয়ের অনুষ্ঠান জনমানসে বিরূপ বার্তা দিতে পারে। ক্ষমতায় আসার পর এই বছর তিনি বিয়ে করবেন ঠিক করেন। তবে দিনক্ষণ জানান নি। আজ সাধারণ ভাবেই এই অনুষ্ঠান হয় বলে জানা যায়।
চলতি বছরের সংসদ অধিবেশন শেষ হওয়ার দুদিন পর প্রধানমন্ত্রী বিয়ে করলেন।
২০২০ সালে মেলবোর্নে তাঁদের প্রথম পরিচয়। হেডেন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*