রাজ্যে এই মৃত্যুমিছিলের দায় কমিশনেরই, ফের তোপ দাগল তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে মৃত্যু মিছিলের দায় পুরোপুরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের। শনিবার এই সুরে ফের তোপ দাগল তৃণমূল কংগ্রেস। নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক থেকে সাংসদ প্রতিমা মণ্ডল এ প্রসঙ্গে বলেন, আমাদের মন খুব ভারাক্রান্ত৷ আমরা আজও আমাদের রাজ্যের একজন নাগরিককে হারালাম। ভারত সরকার ও নির্বাচন কমিশন যে আচরণ করছে, তার জেরে তৈরি হওয়া ভয়ের কারণেই এই মৃত্যু মিছিল দেখতে হচ্ছে৷ নির্বাচন কমিশন আমাদের তোলা ৫টি প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি গতকাল৷ আমরা ফুল বেঞ্চের সামনেও একই কথা বলেছিলাম৷ আমাদের সাংসদ ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনারকে বলেছিলেন, আপনার হাতে রক্ত লেগে আছে, ইতিহাস তার সাক্ষী। কতজন নাগরিক মারা গিয়েছেন, কতজন বিএলও মারা গিয়েছেন, তার তালিকা যখন তুলে দিই আমরা, তখনও মুখ্য নির্বাচন কমিশনারের মুখে হাসি লেগে ছিল৷ নির্বাচন কমিশন বিএলও-দের জন্য যে অ্যাপ দিয়েছে সেই অ্যাপে অনেক ত্রুটি আছে। ফলে তথ্য আপলোড করতে অনেক সময় চলে যাচ্ছে৷ এর দায় কে নেবে? কাজের চাপে আত্মহত্যা করতে হল বিএলও রিঙ্কুকে। এর দায় কার, প্রশ্ন তোলেন প্রতিমা।এরপর আরও একবার তিনি বলেন, এই মৃত্যুর দায় সম্পূর্ণ ভাবে নির্বাচন কমিশন এবং ভারত সরকারের৷ আর এক সাংসদ সাজদা আহমেদ বলেন, এসআইআর-র জেরে বাংলায় যে মৃত্যু মিছিল চলছে, তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই৷ ডেরেক ও’ব্রায়েন বলেন, তৃণমূল কংগ্রেসের যথাযথ এসআইআর চায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে করা হোক এই প্রক্রিয়া৷ এটা নোটবন্দির মত ঘটনা৷ বিএলও-দের উপরে মারাত্মক চাপ তৈরি করা হচ্ছে৷ ৪১ বছরের একজন মহিলা বিএলও আত্মহত্যা করেছেন৷ এর জন্য কে দায়ী? সাংবাদিক বৈঠকে এ ছাড়াও বক্তব্য রাখেন দলের আর এক সাংসদ সাকেত গোখেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*