রোজদিন ডেস্ক : নেপালের জনপ্রিয় “র্যাপার” গায়ক তথা রাজনীতিবিদ বলেন্দ্র শাহ আজ দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। মাত্র ৩৫ বছর বয়েসে এই পাহাড়ি দেশের কর্ণধারের দিকে এখন তাকিয়ে ভারত সহ সারা বিশ্ব। গত বছর সেপ্টেম্বরে ব্যাপক জনআন্দোলনে বিধ্বস্ত হয়ে গেছিল ছবির মত সুন্দর এই দেশ। সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার গঠন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। গত ৫ মার্চ নেপালের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বলেন্দ্র শাহ-র নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)।
প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি এস ওলি-কে বিপুল ভোটে পরাজিত করেন বলেন্দ্র।
আজ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল তাঁকে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের তরুণ তম প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-কে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “নেপালের জনগণ আপনার নেতৃত্বে ভরসা রেখেছে। আপনার এই নিয়োগ তার ই প্রতিফলন।” এই দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও উচ্চ শিখরে পৌঁছে দিতে তিনি ওঁর সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছেন বলে প্রধানমন্ত্রী জানান।
সূত্রের খবর, নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-কে নিয়ে নেপালের আমজনতার মধ্যে উচ্ছাস উদ্দীপনা দেখা যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপ রাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব, প্রধান বিচারপতি মান সিং রাউত, প্রাক্তন প্রধানমন্ত্রীরা সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

Be the first to comment